স্যাংশনের তোয়াক্কা করে না শেখ হাসিনা : কাদের

Date:

শেখ হাসিনা কোনো স্যাংশনের তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে চিরতরে লালকার্ড দেখাতে হবে। তারা এখন আটলান্টিকের পাড় থেকে স্যাংশন আসার অপেক্ষায় আছে। কিন্তু শেখ হাসিনা কোনো স্যাংশনের তোয়াক্কা করে না।

ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত সমাবেশ তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, টেমস নদীর ওপার থেকে নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। বিএনপি হচ্ছে ভুয়া। ওদের আন্দোলন ভুয়া। এক দফা ভুয়া, ৩২ দল ভুয়া। এখন কি করে? হরতাল, অবরোধ দিচ্ছে। অবরোধ ভুয়া। কিছুই মানে না পাবলিক।

ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্রদের জন্য আকর্ষণীয় করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্মার্ট মানে ভাষণ দেয়া নয়। মানুষের মনের ভাষা বুঝতে হবে। এই দেশ ভাল লোকদের হাতে থাকলে উন্নয়ন হবে। আর ভাল লোক না এলে রাজনীতি মূল্যহীন। তাই রাজনীতিতে মেধাবীদের আসতে হবে।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলের, তাদের রুটিন লাইফ লিড করতে হবে। নেতা হতে হলে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। পড়াশোনাও করতে হবে।

নতুন ভোটারের জন্য আওয়ামী লীগের ইশতেহার নিউ জেনারেশন, স্মার্ট সিটিজেন বলে উল্লেখ করে প্রতি বছর ২০ লাখ করে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

এমজে/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রের স্কুলে ফের বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাইস্কুলে আবারও বন্দুকধারীর হামলায় অন্তত চারজন...

শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একহাত নিয়েছেন প্রধান উপদেষ্টা...

ইসলামী ব্যাংকের ঋণের অর্ধেকের বেশি টাকা নিয়েছে এস আলম

দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের মোট ঋণের...

বেক্সিমকো গ্রুপের সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ হাইকোর্টের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান...